Fixed Label + Glow + Flashing Ticker
⚠️ঘোষণা 📢
🕋 হজ প্রশিক্ষণ কর্মশালা – ২০২৬ ঈ. 🕋 📢 🤲আলহামদুলিল্লাহ! ৪৯তম বেফাক পরীক্ষায় আমাদের মাদ্রাসার অভাবনীয় সাফল্য! 🏆 বালক ও বালিকা উভয় শাখায় 🥇১০০% পাসসহ মোট ৩৩ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। 🌟 মুমতাজ (A+): ৬৪ জন ✨ সকল কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের জানাই আন্তরিক মোবারকবাদ। 🤲🎉❗ ১৪৪৭ হি. মোতাবেক ২০২৬ ঈ. সনের কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের সম্মিলিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 🛑❗ মাশাআল্লাহ! দ্বীনি ইলমের প্রসারে এগিয়ে চলছে বালিকা মাদ্রাসা ৪ তলা ভবন নির্মাণ প্রকল্পের কাজ। 🛑❗ আলহামদুলিল্লাহ! সম্পন্ন হলো ২রা রমজানের ইফতার আয়োজন। 🛑❗ ১৪৪৭-৪৮ হি. = ২০২৬-২৭ ঈ. শিক্ষাবর্ষে বালিপাড়া কওমী মাদ্রাসা ও তার শাখা প্রতিষ্ঠানসমূহের নতুন ও পুরাতন ছাত্র/ছাত্রীদের ভর্তি তথ্য। 🔴❗ দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসার ২০২৬-২৭ (১৪৪৭-৪৮ হিজরি) শিক্ষাবর্ষের বার্ষিক কার্যক্রম ও ফি পরিশোধের সময়সূচী। 🔴❗ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ❗❗📢📢

মসজিদের জন্য মাইকসেট বরাদ্দ


বিসমিল্লাহির রাহমানির রাহিম

মসজিদের জন্য মাইকসেট বরাদ্দ – অনলাইন আবেদন (সারা বাংলাদেশ) উদ্দেশ্য

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মসজিদের জন্য মাইকসেট বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই অনলাইন ফরমটি প্রণয়ন করা হয়েছে। অনুগ্রহ করে নির্দেশনাগুলো পড়ে সঠিক তথ্য প্রদান করুন।

উদ্যোগ সম্পর্কে
এটি দারুল উলূম বালিপাড়া কওমী মাদরাসা-এর একটি জনকল্যাণমূলক প্রকল্প। সারা বাংলাদেশের যে কোনো মসজিদ—শহর বা গ্রাম—এই ফরম পূরণ করে আবেদন করতে পারবে। যাচাই–বাছাইয়ে উপযুক্ত বিবেচিত হলে বরাদ্দ দেওয়া হবে, ইনশাআল্লাহ।

কে আবেদন করতে পারবেন না
যেসব মসজিদে জুমার নামাজ আদায় হয় না (অর্থাৎ জামে মসজিদ নয়), সেসব মসজিদে এই প্রকল্পের আওতায় মাইকসেট বরাদ্দ দেওয়া হয় না। অনুগ্রহ করে আবেদন করবেন না।

কে আবেদন করতে পারবেন

  • আপনার মসজিদ জামে মসজিদ হয়.

  • মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারি/কর্তৃপক্ষ বা তাঁদের লিখিত অনুমোদিত প্রতিনিধি

  • সক্রিয় (নিয়মিত জামাআত/জুমা হয় এমন) মসজিদ

  • বাস্তব প্রয়োজন আছে—আগে মাইক না থাকলে/নষ্ট হলে/অপর্যাপ্ত হলে

কি দেওয়া হবে (বরাদ্দের ধরন)

  • প্রয়োজন ও প্রাপ্যতার ভিত্তিতে এক সেট মাইকসেট (যেমন: অ্যাম্পলিফায়ার, মাইক্রোফোন, স্পিকার/হর্ন)।

  • মডেল/স্পেসিফিকেশন প্রাপ্যতা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। নগদ অর্থ প্রদান করা হয় না।

আবেদন করার নিয়ম

      ১. নিচের অনলাইন ফরমটি  ইউনিকোড বাংলা অক্ষরে পূরণ করুন (বিজয়/ANSI ব্যবহার করবেন না)।

     ২. মসজিদের সদ্যতোলা পরিষ্কার একটি ছবি (jpg/png) সংযুক্ত করুন।

     ৩. যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর ও ইমেইল দিন।

     ৪.সাবমিট করার পর স্ক্রিন/ইমেইলে আপনার তথ্যের সারাংশ দেখতে পাবেন।

    ৫.প্রয়োজন হলে কর্তৃপক্ষ ফোন/ইমেইল/সাইট ভিজিটের  মাধ্যমে যাচাই করতে পারে।

ফরম পূরণের জন্য যা লাগবে

  • মসজিদের নাম ও সম্পূর্ণ ঠিকানা (গ্রাম/মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা)

  • দরখাস্তের তারিখ, ঘরের পরিমাপ, কাঠামোর ধরন (দেয়াল/ফ্লোর/ছাদ)

  • সাধারণ দিনে ও জুমার দিনে মুসল্লীর আনুমানিক সংখ্যা, জামে মসজিদ কিনা, মসজিদ তৈরির সন

  • পূর্বে মাইক থাকলে তার বর্তমান অবস্থা, ক্রয়ের উৎস ও তারিখ/সন

  • ইমাম ও মুয়াজ্জিন সংক্রান্ত তথ্য

  • মসজিদের মােহরে/লেটারহেডে প্রয়োজনে পরবর্তীতে নথি জমা দিতে হতে পারে

বাছাই ও অগ্রাধিকার (সংক্ষিপ্ত নীতি)

  • প্রয়োজন–ভিত্তিক, স্বচ্ছ ও ন্যায্য মূল্যায়ন করা হবে।

  • কম সুবিধাপ্রাপ্ত/পিছিয়ে থাকা এলাকার মসজিদ, নষ্ট/অপর্যাপ্ত সাউন্ড সিস্টেমের মসজিদ—অগ্রাধিকার পেতে পারে

  • একই মসজিদের জন্য পুনরাবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী বরাদ্দ/অবস্থা বিবেচনায় রাখা হবে।

  • চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

অনুমোদনের পর কীভাবে বরাদ্দ নেবেন

  • অনুমোদিত হলে “বরাদ্দপত্র”-এ উল্লেখিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা থেকে নিজ খরচে সংগ্রহ করতে হবে (সরকারি ছুটির দিন ব্যতীত)।

  • সংগ্রহের সময় বরাদ্দপত্র, আবেদনকারীর পরিচয়পত্রের অনুলিপি এবং প্রয়োজনে অনুমতি/অধিকার–পত্র জমা দিতে হবে।

  • নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • মোবাইল নম্বর বাংলা অঙ্কে বা ইংরেজিতে লিখতে পারেন; উদাহরণ: ০১৭১২৩৪৫৬৭৮ / +৮৮০১৭১২৩৪৫৬৭৮।

  • সব বাধ্যতামূলক ঘর (*) পূরণ করুন; ভুল/অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

  • কোনো ফি/টাকা নেওয়া হয় না—অনুগ্রহ করে সতর্ক থাকুন।

  • বরাদ্দ প্রকল্পের নীতিমালা ও প্রাপ্যতার ওপর সম্পূর্ণ নির্ভরশীল; আবেদন করলেই বরাদ্দ নিশ্চিত নয়।

  • বরাদ্দকৃত সামগ্রী বিক্রয়/হস্তান্তর/অযথা ব্যবহার অনুচিত এবং ভবিষ্যৎ বরাদ্দ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে।

গোপনীয়তা ও সম্মতি

  • আবেদন মূল্যায়নের উদ্দেশ্যে প্রদত্ত তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হতে পারে।

  • ফরম জমা দিয়ে আপনি নিশ্চিত করছেন যে তথ্য সত্য এবং প্রয়োজনে ফোন/এসএমএস/ইমেইলে যোগাযোগের জন্য আপনি সম্মতি দিচ্ছেন।

সহায়তা ও যোগাযোগ

  • ফোন: ০১৭৩০-০১৪৩৩০ ০৯৬১১-৬৭৭৭৭৬ (এক্সটেনশন-১৩৩)

  • ইমেইল: info@dubqm.com

  • ঠিকানা: মুসাফির হাউজ নং-১১৪, রোড নং-৬, বøক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা (বারিধারা) ঢাকা-১২২৯


সংবাদ /নোটিশ

📢 জরুরী ঘোষণা

দারুল উলূম বালিপাড়া কওমী মাদরাসা (ও শাখা প্রতিষ্ঠানসমূহ)-এর সকল ছাত্র/ছাত্রী...

Read More

১৪৪৭ হি. মোতাবেক ২০২৬ঈ. সনের দারুল উলূম বালিপাড়া ও শাখা প্রতিষ্ঠানসমূহের হিফজ, নূরানী ও কিতাব বিভাগের গাইরে বেফাক জামাতের শ্রেণিওয়ারী বার্ষিক পরীক্ষার ফলাফল

*ক্লিক করুন বিভাগের ফলাফল জন্য বালিপাড়া বালিকা শাখার ফলাফল —...

Read More
যোগাযোগের ঠিকানা

বালিপাড়া ইন্দুরকানী পিরোজপুর

সামাজিক মাধ্যম

© সমস্ত অধিকার সংরক্ষিত দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসা | বুধবার | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৯