﷽
বিসমিল্লাহির রাহমানির রাহিম

বালিকা শাখার বর্তমানে তিনতলা বিশিষ্ট দুইটি ভবন আছে এবং ১টি টিনশেড আছে। উক্ত ভবন সমূহে ছাত্রীদের স্থান সংকুলান না হওয়ায়, স্থান সম্প্রসারণ, মেয়েদের শিক্ষা ব্যাপক করন, স্বচ্ছতা, বহুবিধ প্রয়োজন পূরনে উল্লেখিত টিনশেডটি অপসারন করে ঐ স্থানেই- ১টি ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ প্রয়োজন। যার ১ম তলা থেকে ৪র্থ তলা পর্যন্ত সর্বমোট স্কয়ারফুট= ১৬,৪৬৫। বিস্তারিত টেবিল নিম্নরুপঃ
| ফ্লোর সংখ্যা | ফ্লোর এরিয়া পরিমাপ | মোট |
|---|---|---|
| প্রথম তলা | ১১৮ ফুট × ৩৩ ফুট ৯ ইঞ্চি | ৩৯৮৩ |
| দ্বিতীয় তলা | ১১৮ ফুট × ৩৩ ফুট ৯ ইঞ্চি | ৩৯৮৩ |
| তৃতীয় তলা | ১১৮ ফুট × ৩৩ ফুট ৯ ইঞ্চি | ৩৯৮৩ |
| চতুর্থ তলা (ছাদসহ) | ১২০ ফুট ১০ ইঞ্চি × ৩৩ ফুট ৯ ইঞ্চি | ৪০৭৮ |
| সিঁড়িঘর (কমন) | ২৬ ফুট ৩ ইঞ্চি × ১৬ ফুট ৮ ইঞ্চি | ৪৩৮ |
| সর্বমোট = | ১৬,৪৬৫ স্কয়ারফুট | |
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“যখন মানুষ মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল ছাড়া—
(এই তিন আমলের সওয়াব/ফায়দা মৃত্যুর পরেও চলতে থাকে):১. সাদকায়ে জারিয়াহ (চলমান সদাকাহ) ২. উপকারী ইলম (দীনি জ্ঞান) ৩. নেক সন্তান যে তার জন্য দুআ করে। (সহিহ মুসলিম, হাদীস নং- ১৬৩১)
মহৎ এই কাজে নিজে শরীক থাকুন অপরকে শরীক থাকার জন্য উদ্বুদ্ধ করুন।
১. জায়গা সংকুলান না হওয়া:
তিনতলা বিশিষ্ট দু,টি ভবন ও ১টি টিনশেড থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায়, ইলম, আমল ও আখলাক শিখতে আগ্রহী ভর্তিচ্ছুক ছাত্রীদের ভর্তি নিতে না পারা, তাঁরা উভয় জগতের সঠিক আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত, একজন আদর্শ নারী হওয়া থেকে বঞ্চিত হয়ে নৈতিকতা হারিয়ে মন্দ পরিবেশে চলে যাচ্ছে। এতে সমাজে বিপর্যয় হয়।
২. বালক শাখার বয়স-২৬ বছর তবে বালিকা শাখার ধারাবাহিক সেবা- দীর্ঘ ১৬ বছর:
এখনও বালিকা শাখার পর্যাপ্ত আবাসস্থল নেই।
দারুল উলূম বালিপাড়ায় প্রায়- ১৬ বছর ধরে দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে নুরাণী বিভাগ-
১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগ- ৪র্থ শ্রেণী থেকে এইস.এস.সি সমমানের ক্লাস (শরহেবেকায়া) পর্যন্ত পাঠদান চালু আছে। ভবিষ্যতে প্রয়োজনের তাগিদে ক্লাস বর্ধিত এবং হিফজ বিভাগ খোলার পরিকল্পনা আছে।
পাশাপাশি বয়স্কা মা-বোনদের জন্য কোরআনের তালীমসহ জরুরী মাসায়েল শেখার জন্য বছরব্যাপী সকাল-বিকাল দু’টি দরস (ক্লাস) চালু আছে। এগুলোর পাশাপাশি হজ প্রশিক্ষণ, লাইব্রেরীসহ নানাবিধ খেদমত চালু আছে। এ সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য যে জায়গা রয়েছে, তা পর্যাপ্ত নয়। এই ভবন নির্মাণ হলে উক্ত খেদমতগুলো সুন্দরভাবে পরিচালনা করা যাবে, ইনশাআল্লাহ। নতুন ভবন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
৩. তুলনামূলক সফলতা
মাদরাসা নূরাণী ও কিতাব বিভাগে সফলতা অর্জন করেছে, পরীক্ষার ফলাফল নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মাদরাসাটি বাংলাদেশের ৬টি বোর্ডের মধ্যে সবচে বড় (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) বোর্ডে নিবন্ধিত রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল ও করমে মাদরাসার ফলাফল দেশের সর্ব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গত শিক্ষাবর্ষে তথা- ২০২৪-২৫ঈ. সনে ৮,৯৯৫টি মাদরাসার মধ্যে মেধা তালিকায় ১৫তম স্থান অধিকার করেছে।
৪. সমাজে ইতিবাচক প্রভাব
একটি বালিকা মাদরাসা সমাজে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে। নতুন ভবন হলে সমাজে এর প্রভাব বহুগুণে বৃদ্ধি পাবে-
দার্শনিক বলেছেন: “তোমরা একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি দিব”।
এছাড়াও মাদরাসায় রয়েছে গ্রন্থাগার, শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালা। উক্ত মাদরাসাটি ছাত্রী ছাড়াও এলাকার মা-বোনদের আত্মশুদ্ধির জন্য জলসা ও সেমিনারের আয়োজন করে আসছে। ভবনটি হলে জনকল্যাণমূলক আরো বহু প্রকল্প চালু করা সম্ভব হবে- ইনশাআল্লাহ।
৫. ইসলামিক মূল্যবোধ
সদকায়ে জারিয়া: এই ভবন হবে দাতাগণের জন্য অনন্ত সওয়াবের উৎস।
৬. তথ্য ও বিশ্বাসযোগ্যতা
ভর্তি, পরীক্ষা, ফলাফল, শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, হজ প্রশিক্ষণসহ প্রতিটি তথ্য ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। একটি পূর্ণাঙ্গ ভবন এই স্বচ্ছতাকে আরো শক্তিশালী করবে।
| ইসলামী ফজিলত | শিক্ষার প্রসার | শিক্ষার উন্নয়ন | বিশ্বাসযোগ্যতা | সামাজিক ও ধর্মীয় প্রভাব |
|---|---|---|---|---|
| সদকায়ে জারিয়া- যতদিন মাদরাসা চলবে, দাতার সওয়াব অব্যাহত থাকবে। | নতুন ভবনে শিক্ষার মান বৃদ্ধি পাবে। | মেয়েরা নিরাপদ ও স্বাচ্ছন্দে দ্বীনি শিক্ষার সুযোগ পাবে। | ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তথ্য থাকায় দাতাগণ নিশ্চিতভাবে জানবেন তাঁদের অনুদান কোথায় ও কিভাবে ব্যয় হচ্ছে। | একটি স্থায়ী ভবন সমাজে ইসলামী শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে আগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। |
| ফ্লোর সমূহ | স্কয়ারফুট | প্রতি তলায় শ্রেণিকক্ষ | প্রতি রুমে টয়লেট | প্রতি রুমে সিট সংখ্যা | প্রতি তলায় সিট সংখ্যা | মন্তব্য |
|---|---|---|---|---|---|---|
| প্রথম তলা | ৩৯৮৩ | ৩টি | ২টি | ৪০টি | ১২০টি | ক্লাসরুম এবং আবাসন |
| দ্বিতীয় তলা | ৩৯৮৩ | ৩টি | ২টি | ৪০টি | ১২০টি | ক্লাসরুম এবং আবাসন |
| তৃতীয় তলা | ৩৯৮৩ | ৩টি | ২টি | ৪০টি | ১২০টি | ক্লাসরুম এবং আবাসন |
| চতুর্থ তলা (ছাদসহ) | ৪০৭৮ | ৩টি | ২টি | ৪০টি | ১২০টি | ক্লাসরুম এবং আবাসন |
| ছাদ: (সিঁড়ির রুম) | ৪৩৮ | — | — | — | — | অবশিষ্ট অংশ—সুরক্ষিত খোলা স্থান; সোলার/ট্যাংক স্থাপনের সুবিধা |
| শাখাগত কাজ | স্কয়ারফুট | টাকা |
|---|---|---|
| সিভিল: ফাউন্ডেশনসহ | ৩৯৮৩ | ৬৪,০৮,৬৪৮/- |
| স্যানিটারি | ৩৯৮৩ | ৩,৪৮,৫১২/- |
| ইলেকট্রিক | ৩৯৮৩ | ৪,২০,২০৬/- |
| দরজা-জানালা | ৩৯৮৩ | ৪,৭৭,৯৬০/- |
| টাইলস | ৩৯৮৩ | ৩,৯৮,৩০০/- |
| পেইন্টিং | ৩৯৮৩ | ৩,৫৮,৪৭০/- |
| সর্বমোট = | ৮৪,১২,০৯৬/- | |
| ফ্লোর সমূহ | স্কয়ারফুট | নির্মাণ খরচ (সর্বমোট) |
|---|---|---|
| প্রথমতলা: ফাউন্ডেশনসহ | ৩৯৮৩ | ৮৪,১২,০৯৬/- |
| দ্বিতীয় তলা | ৩৯৮৩ | ৫১,৬৫,৯৫১/- |
| তৃতীয় তলা | ৩৯৮৩ | ৫১,৬৫,৯৫১/- |
| চতুর্থ তলা (ছাদসহ) | ৪০৭৮ | ৫২,৪০,২৩০/- |
| ছাদ: (সিঁড়ির রুম) | ৪৩৮ | ৯,৯৮,৬৪০/- |
| সর্বমোট = | ১৬,৪৬৫ | ২,৪৯,৮২,৮৬৮/- |
আপনি চাইলে সম্পূর্ণ একটি তলা অথবা আংশিক কাজের পরিমাণ নিজের, মা-বাবা অথবা প্রিয়জনের পক্ষ থেকে দান করতে পারেন।
একটি তলা/আংশিক ডোনেশনে:
ক. সদকাহে জারিয়া: ভবন যতদিন থাকবে, সওয়াব চলতে থাকবে।
খ. দাতার জন্য স্থায়ী ইলমী উত্তরাধিকার এবং অবিরাম সওয়াবের উত্স।
গ. চাইলে মাদরাসার পক্ষ থেকে সম্মানিত দাতাগণের জন্য ভবনের ভেতরে নামফলক স্থাপনসহ বিশেষ ব্যবস্থা করা হবে (ফলকে খোদাই করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে)।
(ক)- উপরোক্ত সাধারণ/জেনারেল অনুদানের জন্য (যাহা ভবন নির্মাণ কাজে ব্যবহৃত হবে)
:
ACCOUNT NAME: DARUL ULOOM BALIPARA QAWMI MADRASHA
BANK:AL-ARAFAH ISLAMI BANK PLC
BRANCH: BASHUNDHARA BRANCH, BASHUNDHARA R/A, DHAKA
ACCOUNT NUMBER: 1531020005266
ROUTING NUMBER: 015260556
SWIFT CODE: ALARBDDH
(খ) – যাকাত, সাদাকাহ্ ও অন্যান্য খাতে অনুদান যাহা এতিম, অসহায় এবং মিসকিনদের জন্য (যাহা নির্মাণ কাজে ব্যবহার যোগ্য নয়) খরচ করা হয়:
ACCOUNT NAME: DARUL ULUM BALIPARA KAOMI MADRASHA (GORABA FUND)
BANK: RUPALI BANK PLC
BRANCH: ZIA NAGAR (3343), INDURKANI BRANCHINDRUKANI, PIROJPUR
ACCOUNT NUMBER: 3343020000752
ROUTING NUMBER: 185791063
SWIFT CODE: RUPBBDDHREM
দারুল উলুম বালিাপাড়া কওমি মাদরাসা
(বালিকা শাখা)ঠিকানা:
বালিপাড়া, ইন্দুরকানী, পিরোজপুর, বাংলাদেশ
ইমেইল: darululum.balipara@gmail.com
chairman@shamsgc.com.bd
মোবাইল / ফোন নং- 01711-630876 (মুতাওয়াল্লী )
01740-955671 (মুহতামিম)
শেষ দু’আ
“আল্লাহ তা’আলা এই খেদমত কবুল করুন ও বরকত দিন।”
উপসংহার
নতুন – ৪ তলা বিশিষ্ট বালিকা মাদরাসার ভবন হবে একটি দীর্ঘস্থায়ী ইসলামি প্রকল্প, যা প্রজন্মের পর প্রজন্ম আল্লাহর ইলম প্রচার করবে।
এটি আপনার জন্য শুধুমাত্র একটি দান নয়, এটি হবে অক্ষয় সওয়াবের সোপান, একটি সত্যিকারের সদকায়ে জারিয়ার পথ।
আমীন
মাদরাসা কর্তৃপক্ষ
বালিপাড়া ইন্দুরকানী পিরোজপুর
© সমস্ত অধিকার সংরক্ষিত দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসা | রবিবার | ১২ই শাবান, ১৪৪৭ হিজরি | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৪