Fixed Label + Glow + Flashing Ticker
⚠️ঘোষণা 📢
🕋 হজ প্রশিক্ষণ কর্মশালা – ২০২৬ ঈ. 🕋 📢 🤲আলহামদুলিল্লাহ! ৪৯তম বেফাক পরীক্ষায় আমাদের মাদ্রাসার অভাবনীয় সাফল্য! 🏆 বালক ও বালিকা উভয় শাখায় 🥇১০০% পাসসহ মোট ৩৩ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। 🌟 মুমতাজ (A+): ৬৪ জন ✨ সকল কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের জানাই আন্তরিক মোবারকবাদ। 🤲🎉❗ ১৪৪৭ হি. মোতাবেক ২০২৬ ঈ. সনের কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের সম্মিলিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 🛑❗ মাশাআল্লাহ! দ্বীনি ইলমের প্রসারে এগিয়ে চলছে বালিকা মাদ্রাসা ৪ তলা ভবন নির্মাণ প্রকল্পের কাজ। 🛑❗ আলহামদুলিল্লাহ! সম্পন্ন হলো ২রা রমজানের ইফতার আয়োজন। 🛑❗ ১৪৪৭-৪৮ হি. = ২০২৬-২৭ ঈ. শিক্ষাবর্ষে বালিপাড়া কওমী মাদ্রাসা ও তার শাখা প্রতিষ্ঠানসমূহের নতুন ও পুরাতন ছাত্র/ছাত্রীদের ভর্তি তথ্য। 🔴❗ দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসার ২০২৬-২৭ (১৪৪৭-৪৮ হিজরি) শিক্ষাবর্ষের বার্ষিক কার্যক্রম ও ফি পরিশোধের সময়সূচী। 🔴❗ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ❗❗📢📢

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।

এবছর জুন ৭/৮ সূর্যাস্ত থেকে ,২০২৪ তারিখে জিলহজ্জ মাস শুরু হবে ইনশাআল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞

[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞

[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞

[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।

#দারুল #উলূম #বালিপাড়া #কওমী #মাদ্রাসা #madrasah #qawmimadrasa #Qawmi #balipara #DarulUloom
#darululoomdeoband #Darul #Hafiz #Ramadan2024 #DonateNow #QuranHafiz #quranlearning #quranmajeed #dubqm #hazz #training #umrah #makkah #madinah #hajj #2024trends #হজ্জ #প্রশিক্ষণ #hajj #makkah #islam #allah #quran #madinah #umrah #muslim #islamicquotes #umroh #madina #deen #islamic #mecca #haji #namaz #dua #sunnah #allahuakbar #muslimah #masjidilharam

  • মাদরাসা অঙ্গনের নীরব সংকট

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لله رب العالمين ✍️ লেখাটি লিখেছেন:মাওলানা রফিকুল ইসলামশিক্ষক ও শিক্ষা সচিবদারুল উলুম বালিপাড়া কওমি মাদরাসা মাদরাসার খেদমত শুধু বাহ্যিক কাজ নয়; এটি আমানত, ইখলাস ও সুন্দর আখলাকের বিষয়। হিংসা, অপপ্রচার, কর্তৃপক্ষের কাছে নেতিবাচক উপস্থাপন, শিক্ষক অবমূল্যায়ন ও গোপন মনোমালিন্য—এসব একটি দ্বীনি প্রতিষ্ঠানের পরিবেশকে নীরবে ক্ষতিগ্রস্ত করে।…

  • 🌙 হিজরি নববর্ষ ১৪৪৮ — মুহাররম মোবারক

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لله رب العالمين পবিত্র মুহাররম মাসের সূচনায় নতুন হিজরি বছর আমাদের সবার জীবনে ঈমান, রহমত, বরকত, হিদায়াত ও শান্তির বার্তা নিয়ে আসুক। اللَّهُمَّ اجْعَلْ هَذَا الْعَامَ عَامَ خَيْرٍ وَبَرَكَةٍ وَتَوْفِيقٍহে আল্লাহ! এ বছরকে আমাদের জন্য কল্যাণ, বরকত ও তাওফিকপূর্ণ বছর হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের…

  • বালিকা মাদ্রাসা ৪ তলা ভবন নির্মাণ প্রকল্পেরনিয়মিত কাজের আপডেট পেতে

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لله رب العالمين ▶️ আমাদের ইউটিউব প্লেলিস্ট ভিজিট করুন প্রকল্পের প্রতিটি ধাপের আপডেট ভিডিও আকারে নিয়মিত দেখতে আমাদের ইউটিউব প্লেলিস্ট ভিজিট করুন। ✅ নির্মাণ কাজের প্রতিটি আপডেট✅ বিশ্বস্ত তথ্য ও স্বচ্ছতা✅ আপনার দোয়া ও সহযোগিতার অগ্রগতি আপনার একটি দান হতে পারেসাদকায়ে জারিয়াহ এই ভবন হবে আমাদের…

  • 📌 ফারেগীন ছাত্রদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لله رب العالمين ও আমানতদারির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রকাশ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খেদমত ইখলাস, আমানতদারি ও সুন্দর ব্যবস্থাপনার সাথে করার তাওফিক দান করুন। আমিন 🔵 ফেসবুক: https://www.facebook.com/photo?fbid=122271784628246933&set=a.122093747912246933

  • 🕋 হজ প্রশিক্ষণ কর্মশালা – ২০২৬ ঈ. 🕋

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الحمد لله رب العالمين সুসংবাদ! সুসংবাদ!! সুসংবাদ!!! আসন্ন ২০২৬ ইংরেজি সনে যারা হজের মাসআলা জেনে সহিহ-শুদ্ধভাবে হজ বা ওমরাহ পালন করার ইচ্ছা পোষণ করেছেন, তাদের জন্য দারুল উলূম বালিপাড়া কওমি মাদরাসা আয়োজন করেছে ৪ দিনব্যাপী বিশেষ হজ প্রশিক্ষণ কর্মশালা। ✨ প্রশিক্ষক: মু’আল্লিমুল হুজ্জাজ, হযরত মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া…

  • 📢 আলহামদুলিল্লাহ! সাফল্যের ধারায় দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসা 🕌✨

    বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও শুকরিয়া যে, ৪৯তম বেফাক পরীক্ষায় আমাদের মাদ্রাসার ছাত্র ও ছাত্রী উভয় শাখা গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের মেধা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের দোয়ার বরকতে এই সাফল্য সম্ভব হয়েছে। নিচে আমাদের সম্মিলিত সাফল্যের একনজরে ফলাফল তুলে ধরা হলো: আল্লাহ তাআলা আমাদের এই সকল কৃতি শিক্ষার্থীদের ইলমে…